সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

রী তা রা য়

  • ওপারে আকাশ নীল
  • ২০২৬-০৯-২৭ ১৩:২২:৪২

ওপারে আকাশ নীল
সাদা মেঘে ডানা মেলে উড়ে শঙ্খচিল।
শরতের মেঘের ভেলায় চড়ে আসে পূরবী
কাঁশফুলের বন যেন নব সাঁজে সেঁজে উঠে
নীল রঙ্গা আকাশের বুকে জ্বলে সোনার রবি।

মাঠের সবুজের রঙ চুরি করে গিরগিটি
কার্তিকের সোনার রঙ মাঠে সাঁজে পরিপাটি।
ও আকাশ গানের ভেলা বয়ে চলে সাগরের পানে
কীর্তিকা, কেতকী, শ্যামলী গান করে উচাটনে।

মউচাকে নেই রানী, নেই মধুকর
নীহার বুকের ভেতর উঠে শ্যাম প্রেম ঝর।
এইদিন এইগান গেয়ে যাও মনে মনে
শ্যামের পাগলিনী রাই জানে জনে জনে।

আর না আসবে শ্যাম এই কুঞ্জ বনে!
শীতল পাথর তাই রাইয়ের মনে!
কতদিন কতকাল যাবে এইভাবে?
শ্যাম বীণা রাইয়ের প্রাণ না রবে আর ভবে।।


এ জাতীয় আরো খবর