শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ফা র জা না ই য়া স মি ন

  • ভালোবাসার সুখ
  • ২০২৬-০৯-২৬ ১৮:৫৪:২০

ভালোবাসা শুধু কাছেই টানে না,
মাঝে মাঝে দূরত্ব বাড়িয়ে দেয় নিজের সাথে নিজের। 
অন্য একটা মানুষের মন জয় করতে গিয়ে, 
মরে যায় নিজের যত্নে গড়ে তোলা মন।
এযেন নিজের সাথে নিজের চরম মতদ্বৈধতা,
এর সত্বেও মানুষ ভালোবাসে নিজেকে বিসর্জন দিতে। 
মানুষ হয়তো নিজের মাঝে সুখ পায় না,
সুখ খোঁজে কারো কোমল হাতের স্পর্শে। 
কারো উষ্ণ বুকে মাথা গুঁজে ভালোবাসার স্থায়িত্ব,
প্রত্যাশিত স্বচ্ছতার একটা সুরক্ষা প্রাচীর খুঁজে পায়। 
মানুষের নিজের উপর ভরসা পায় না,
সে ভরসা করে তার প্রিয় মানুষের উপর। 
যে তার সমস্ত বিশ্বাস জয় করে নিয়েছে, 
চোখ বুজে যার নিঃশ্বাসের সুগভীর উপলব্ধি 
তার উপস্থিতির সাথে আস্থার বাহুডোরে আবদ্ধ করে নেয়।
 

 


এ জাতীয় আরো খবর