রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নাচোলে অনুমোদন ছাড়াই ৩ হাজার লিটার ডিজেল মজুদ,দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-১৮ ২০:৩৭:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল  উপজেলায় যথাযথ অনুমোদন (লাইসেন্স) ছাড়াই  প্রায় ৩ হাজার লিটার ডিজেল ক্রয় করে মজুদ রাখার অভিযোগে হুমায়ন চৌধুরী নামে এক দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।  এছাড়া ওই ডিজেল জব্দ করে নিকটস্থ একটি ফিলিং ষ্টেশনে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে বিক্রির আদেশ দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের  এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সাব্বির আহমেদ রোবেল বলেন,বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে নাচোলের ভেরেন্ডি বাজার  এলাকায় মেসার্স চৌধুরী ট্রেডিং  নামে একটি দোকানে অভিযান চালানো হয়। ওই দোকান মালিক তেল ক্রয় ও মজুদের আবেদন  করলেও এখনও তা অনুমোদন হয় নি।
অভিযানে ওই দোকান ও সংলগ্ন গোডাউনে প্রায় ৩ হাজার লিটার ডিজেল পাওয়া গেলে তা জব্দ করা হয় । এ ঘটনায় অনুমোদন( লঅইসেন্স) ছাড়া ডিজেল ক্রয় করে মজুদের অপরাধে দোকান মালিককে ২০১৬ সালের পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া ওই ডিজেল নিকটস্থ ফিলিং ষ্টেশনে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি  কোষাগারে জমা করার নির্দেশ দেয়া হয়। 


এ জাতীয় আরো খবর