শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার,উদ্ধার ৩ মোটরসাইকেল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-১৭ ২১:০০:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায়  পুলিশ অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের  ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। এ সময় উদ্ধার হয়েছে নিবন্ধনবিহীন ৩টি চোরাই মোটরসাইকেল। চোরচক্রের সকলেই শিবগঞ্জের বাসিন্দা।
গ্রেপ্তারা হলেন, শিবগঞ্জের  মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (২৪), একই ইউনিয়নের তারাপুর মুন্নাপড়া গ্রামের মো. আলমের ছেলে মোহাম্মদ আলী (২৪),শ্যামপুর সাহাপাড়া গ্রামের  রফিকুল ইসলামের ছেলে ইমন রেজা(২৬),দূর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের  জালাল উদ্দিনের ছেলে সোহেলে রানা (২৩), একই গ্রামের মো.সাইফুলের ছেলে মো. আসিফ(২২) এবং  শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের  আব্দুল করিমের ছেলে মো.আশিক(২২)। এ ঘটনায় পলাতক রয়েছেন শিবগঞ্জের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন(৩০)  এবং  কয়লার দিয়াড় গ্রামের মতিলাল সিংহের ছেলে সুশান্ত সিংহ (২৫)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিং  এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি বলেন,গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে (১৬সেপ্টেম্বর,বুধবার ) গোপন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের বৈলতলা মোড় এলাকা হতে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে সালাম, সোহেল রানা ও আসিফকে। এরপর তাঁদের দেয়া  তথ্যে বুধবার সকালে শিবগঞ্জ থেকে গ্রেপ্তার হয় মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিক। এরপর তাঁদের দেয়া তথ্যে  বুধবার সকালেই পলাতক সাদ্দাম ও সুশান্তের বাড়ি থেকে উদ্ধার হয় আরও দুটি মোটরসাইকেল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় বুধবার বিকালে সদর থানায়  পুলিশ বাদী হয়ে একটি মামলা া হয়েছে। গ্রেপ্তার আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির  আরাফাত ও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। 


এ জাতীয় আরো খবর