বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিক সহ ৭ আ’লীগ নেতাকর্মী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-১৫ ১৬:০২:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৫ থানায়  সন্ত্রাসবিরোধি আইনে দায়ের করা পৃথক মামলায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জমান আশিক (২৮) সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল পর্যন্ত পৃথক অভিযানে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হল জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, শিবগঞ্জ উপজেলার কামিয়াবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রাকিব(৫২), গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের শাহজাহান আলী দুখুর ছেলে খাদিমুল ইসলাম(২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে সাদেক আলী(৪৫), গোমস্তাপুর সদর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে জান্নাতুল আলম মধু(৪৮), নাচোলের সিন্দও মুচিখালি হরিপুর গ্রামের শাহালালের ছেলে সনি (২০) এবং ভোলাহাটের ধরমপুর গ্রামের মাসুদ রানার ছেলে ইউনুস আলী রাহাত (১৯)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে জেলা শহরের একটি ভাড়া করা বাড়ি থেকে সদর থানায়  সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামালার এজাহারনামীয় পলাতক আসামী নিষিদ্ধ জেলা ছাত্রলীগ সম্পাদক আশিককে গ্রেপ্তার করা হয়।

 


এ জাতীয় আরো খবর