আরেকটুখানি দাবদাহ হোক তবে
মেঘ জমুক না মনের ঈশান কোনে
মেঘ জমে জমে পাহাড় প্রমাণ হলে
মুষলধারায় হয়তো আসবে নেমে!
নাহয় একটু ঝড়ও আসবে সাথে
উড়িয়েই দেবে শুকনো পাতার রাশি
বেপরোয়া হয়ে খুব কাছে এসে তুমি
বলবে,আমি তো তোমাকেই ভালোবাসি!
আমিও তখন পাল তুলে দেবো না'য়ে
সন্ধ্যা নামতে তখনো অনেক বাকি!
হাতে হাত রেখে বুঝিয়েই দেবো তোমায়
ভালোবাসা,সে কি প্রাক্তন হয় নাকি!