আমাকে খুব মামুলি ভেবেছ !
আমার জন্য তোমার কাঠখড়
পুড়াতে হয়নি তেমন !
ভেবেছ ভালোবাসা মনে হয় এমনি
খুব সহজেই হাতের মুঠোয় পুড়ে রাখা যায় !
তাই খুব সহজেই চলে গেলাম ,
নিজেকে নিজের কাছে
দূর্লভ বা অসাধারণ করে তোলার জন্য !
এমন হেলাফেলার সংযোগ আমার
সয়না ঘড়ায় তোলা জলের মত !
আমি চাই আস্ত একটা দিঘি
যাতে অষ্টপ্রহর সাঁতরে যাব
হৃদয়ের এপার ওপার !