মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সু ব র্ণা রা য়

  • টাংগাইলের আঞ্চলিক ভাষায় কবিতা
  • ২০২৬-০৯-১২ ০৯:৩০:৪১

মাঝে মাঝে মনডা বেশরম অইয়া যায়।
এই বয়সে আইসাও মনডা চায়,
দক্ষিনা হাওয়ায় ,চুল খুইলা 
আঠারো বছরের ছেড়ির মত ঘুইরা বেড়াই।

মনয় বই খাতা নিয়া আবার স্কুলে যাই।
আর বিকাল টা, পোলাপানের সাথে আবার খেলাধূলায় মাইতা উঠি।
এহন সময় হারিয়া বুঝি, যেদিন যায় তা আর ফেরত আহে না।

সেই বয়সে যেরম অনুভূতি আছিল 
এহনো কিন্তু তাই আছে,
খালি মনে কয় 
বয়স হইয়া গেছে তো,
মাইনষে কি কোবো।
মাইনষে দেইখা কইবো দেহ বুড়া বেডির ঢং কত।

যে মানুষটা একসময় না চাইতেই আপন হইয়া গেছিলো।
তারে কিন্তু এহনও আমার আপনই লাগে।
মাঝে মাঝে মনে কয়,
তার হাত দুইডা ধইরা,বইসা থাকি।
মনে  যে কতকিছু কয়,
তা যদি কইবার পারতাম মানুষ কইতো,
বেডি পাগল অইয়া গেছে।

মাঝে মাঝে আমার পাগল অইবারই মন চায়।


এ জাতীয় আরো খবর