বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-০৮ ১৯:৩৮:৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল  থেকে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন প্রেস কাউন্সিল সচিব আব্দুস সবুর। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন।
প্রশিক্ষণে প্রধান অতিথি সংবাদপত্র সম্পর্কিত বিভিন্ন আইন, সীমাবদ্ধতা ও প্রেস কাউন্সিলের কর্মপরিধি তুলে ধরেন। তিনি  সংবাদ পরিবশেনের ক্ষেত্রে সাংবাদিকদের নৈতিক অবস্থান ও জ্ঞান নিয়ে আলোচনা করেন। তিনি গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যম সম্পর্কিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ ও প্রতিপালনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।  
রিসোর্স পার্সন কাউন্সিল সচিব গুজব,ভূয়া খবর ও ঘৃণামুলক বক্তব্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ এবং সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন।
সভাপতি জেলা প্রশাসক ও বিশেষ অতিথি পুলিশ সুপার সাংবাদিকতার মানোন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। কর্মশালর শেষপর্বে চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় জেলার ৪০ জন প্রিণ্ট, ইলেকট্রনিক ও অনলঅইন মিডিয়ার সাংবাদিক অংশ নেন। 


এ জাতীয় আরো খবর