ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর সংগঠনের পক্ষ থেকে জাগ্রত পরিবারের মৃত্যুবরণকারী সকলের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সন্ধায় কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে, সংগঠনের, সকল কর্মকর্তা ও কর্মী ভাইদের বাবা-মা সহ মৃত্যুবরনকারী আত্তীয়স্বজনদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর মধ্যে সংগঠনের সহ-সম্পাদক, ফিরোজ মাহমুদ এর পিতা, দপ্তর সম্পাদক, মোঃ মনির হোসেন এর পিতা যোগাযোগ সম্পাদক, বিপ্লবী কাজী খলিল এর পিতা ও মাতা,সাহিত্য ও গ্রন্থ সম্পাদক কাজী জাহান এর মাতা,বাণিজ্য বিষয়ক সম্পাদক, ফজলে রাব্বি হক এর বাবা,ইন্তেকাল করেছেন। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত চেয়ারম্যান শিহাব রিফাত আলম, সেক্রেটারি জেনারেল আরমান মেহেদি জুয়েল,কাপ্তান বাজার কমিটির প্রেসিডেন্ট, আবুল হাসেম সুমন,সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট হাজী নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম,কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক, বিপ্লবী কাজী খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।