কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভার উদ্যোগে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন, নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বসুরহাট পৌরসভা প্রশাসক মো. মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা কামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু, ছালেহ উদ্দিন সুমন,বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল,সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম বাবু,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল প্রমুখ।
পরে এমপি ফখরুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাু ২০২৬ এর কাবাডি খেলা উপভোগ করেন। এসময় তিনি খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে নগদ অর্থ প্রদান করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। এরপর তিনি বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মরহুম আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করেন।