বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় 'মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সকালের আলো’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।'
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই অভিষেক বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা প্রত্যাশা করি, রাষ্ট্রপতির নতুন দায়িত্বে তিনি 'ন্যায়,মানবিকতা, সহনশীলতা, সংবিধানের মর্যাদা এবং জাতীয় ঐক্যের চেতনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে' দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ আজ নানা সম্ভাবনা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এমন সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব কেবল একটি সাংবিধানিক পদে আসীন হওয়া নয়; বরং রাষ্ট্রের সব নাগরিকের আস্থা, অধিকার ও মর্যাদার প্রতি সমান দায়িত্বশীল থাকার একটি মহান অঙ্গীকার।
‘সকালের আলো’ বিশ্বাস করে, নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রজ্ঞা,অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার অর্জন রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক ধারাকে আরও সমৃদ্ধ করবে। 'দল-মত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি সমগ্র বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে উঠবেন-এটাই আমাদের প্রত্যাশা।'
মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও শক্তি দান করুন এবং দেশের মানুষের কল্যাণে তাঁর দায়িত্ব পালনের পথকে সাফল্যমণ্ডিত করুন।
'অভিনন্দন, মাননীয় রাষ্ট্রপতি।
বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও ভালোবাসায় আপনার নতুন পথচলা হোক গৌরবময়।'
এস এম আজাদ হোসেন
সম্পাদক
সকালের আলো ডট কম