ফুলবাড়ীগেট প্রতিনিধি : ভোটের অধিকার প্রতিষ্ঠায় খুলনা বিভাগীয় বিএনপি'র রোড মার্চ সফল করার লক্ষ্যে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বিকাল ৫টায় শিরোমনি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক, নিসচা খানজাহান আলী থানা শাখার সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মাষ্টার রফিকুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, মোহাম্মদ সরোয়ার হোসেন, সরদার বিল্লাল হোসেন, আব্দুস সামাদ মাস্টার, নুরুল ইসলাম নুরু, মোঃ শরিফুল ইসলাম, সিরাজ শিকদার, মোহাম্মদ গোলাম মোস্তফা, শেখ শাহজাহান, মোঃ আনোয়ার হোসেন, মোল্লা শরিফুল ইসলাম, সৈয়দ হাফিজুর রহমান শাফি, সরদার মোস্তাক আহমেদ, মোঃ লিমন মোল্লা, মোহাম্মদ আলমগীর হোসেন,মোহাম্মদ বাচ্চু শেখ, আবুল হোসেন, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ ইলিয়াস সরদার, মোঃ তৌহিদুল ইসলাম, হুমায়ুন খান, শেখ আসলাম হোসেন, শেখ ইলিয়াস হোসেন, মোঃ মুসা, মোহাম্মদ দিপু, আহমেদ কবির লালটু, শেখ মুকিদ হোসেন, জাকারিয়া হাবিব, মোঃ কামাল, প্রমূখ।