বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে রেঞ্জ সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১২ ২১:৫৩:০১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে  জুলাই-২৬  মাসে রাজশাহী রেঞ্জে  শ্রেষ্ঠ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। বুধবার(১২ আগষ্ট) বিকালে জেলা পুলিশের এক অফিসিয়াল ফেইসবুক পোষ্টে এ তথ্য  জানানো হয়েছে। গত সোমবার (১০ আগষ্ট)  অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জের  পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসকে  আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করেন।
জেলা পুর্লিশের ফেইসবুক পোষ্টে জুলাই মাসে ধারাবাহিক অভিযানের ফলাফলের পরিসংখ্যান যুক্ত করা হয়েছে।  পরিসংখ্যানে দেখা যায়,ওই মাসে মামলা হয়েছে ২০৬টি। গ্রেপ্তার করা হয়েছে ৮৫৪ জনকে। মাদকদ্রব্যের মধ্যে হেরোইন উদ্ধার হয়েছে ৪ কেজি ১৬৯ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৮ হাজার ৬২২ পিস, গাঁজা ৯ কেজি ১০৫ গ্রাম, ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ৪৪৯ বোতল, বিদেশী মদ ১ বোতল, চোলাই মদ ৫৬১ লিটার  এবং ওয়াশ ৩৫৫ লিটার। জব্দ চোরচালান পন্যের মধ্যে রয়েছে ৮৬টি ভারতীয় মোবাইল ফোন, যন্ত্রাংশ ও একটি পিকআপ।


এ জাতীয় আরো খবর