মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৯-২২ ০১:০৭:৫৪
- Print
বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) ভারী বৃষ্টিতে রাজধানীর মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
রাত ১০টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম, পরিচয় জানা যায়নি।
এর আগে সন্ধ্যার পর থেকে ঢাকায় মুষুলধারে বৃষ্টি শুরু হয়। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু সড়কে পানি জমে যায়। বন্ধ হয়ে গাড়ি যান। ফলে ঘরমুখী মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেককে দীর্ঘক্ষণ ধরে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা দেয়।