বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ব্রেস্ট ফিডিং কর্নার চালু হলো দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

  • মিজানুর রহমান
  • ২০২৩-০৯-২১ ১৯:১৭:৫৩
দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দেওলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্ট ফিডিং কর্না ( নিরাপদ মাতৃদুগ্ধ কর্নার) এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃতৌহিদুল হাসান তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ব্রেস্ট ফিডিং কর্নার এর শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন , দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম। এ সময় এম পি বাদশাহ্ বলেন, উপজেলার বিভিন্নস্থান থেকে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসেন। শিশুদের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়লে হাসপাতালে কোনো জায়গা পাওয়া যায় না তাই খুবই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। ব্রেস্ট ফিডিং সেন্টার হওয়ার ফলে এখন ছোট শিশুদের নিয়ে হাসপাতালে আসতে কোনো চিন্তা করতে হবে না। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম, আ.লীগ নেতা আতিয়ার রহমান সর্দার,যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজসহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর