শনিবার, আগস্ট ১, ২০২৬

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক,রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আলোচনা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-৩০ ১০:৪২:০৬

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় পর্যালোচনায় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান শায়রুল কবির খান। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে পরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হতে পারে।
দলীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম, রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত বিষয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপি, স্থায়ী কমিটি, রাষ্ট্রপতি নির্বাচন


এ জাতীয় আরো খবর