চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে সীমান্তবাসী বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভর করতে ৪ সপ্তাহের মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (২৭ জুল্ইা) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) উদ্যোগে শাহাবাজপুর ইউপি ভবনে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে’ নির্বাচিত ২৫ জন যুবকদের নিয়ে কার্যক্রমের উদ্বোধণ করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবাসী যুবকদের সীমান্ত অপরাধ সহ বিভিন্ন অপরাধ এবং চোরাচ্যালানের মত ঝঁকিপূর্ণ তৎপরতায় লিপ্ত হতে নিরুৎসাহিত করতে এবং নিজের কর্মসংস্থান সৃষ্টি করে আত্মনির্ভর হতে এ ধরণের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভভিষ্যতেও সীমান্তবাসীদের দক্ষ মানবসম্পদে রুপান্তরে অনান্য ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ।
অনুষ্ঠানে বিজিবির উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ৫৯ বিজিবি অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। অুণুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার, ইউপি চেয়ারম্যান নিজামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি রাজশাহী সেক্টরের নির্দেশনায় ৫৯ বিজিবি এই প্রশিক্ষণ ব্যবস্থাপনা করছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীদের মানবিক উন্নয়নেও কাজ করছে বিজিবি। প্রশিক্ষনে মোবাইলের হার্ডওয্যার ও সফটওয্যারের ত্রুটি নির্ণয়, মেরামত,রক্ষনাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেয়া হবে। ভভিষ্যতেও বিজিবি সীমান্ত এলাকার সামািজক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।