বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন দীর্ঘ সময় ধরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরীর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, নদী নালা খাল বিল রক্ষায় জোরালো ভূমিকা পালন করে আসছে। ঢাকা সিটি পর সব থেকে দখল ও দূষণে জর্জরিত অঞ্চল সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকা। হেমায়েতপুরে অবস্থিত ট্যানারি শিল্পের বর্জ্য ব্যবস্থাপনায় আশেপাশের নদীগুলো দুর্গন্ধ ও জলজ প্রাণী হারিয়ে যাওয়ায় নদী হয়ে উঠেছে কালচে। এছাড়াও এ অঞ্চলের প্রত্যেকটি গার্মেন্টস শিল্পের কেমিক্যাল বর্জ্য সরাসরি নদী ও খালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। দুর্বিষহ এই অবস্থা থেকে জনসচেতনতা তৈরীর জন্য আজ ১৯ জুলাই ৪১ সদস্য বিশিষ্ট সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তর কমিটি ঘোষণা করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম জনিকে সভাপতি এবং মোঃ শফিকুল ইসলাম পিন্টুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ—সভাপতি রানু সুলতানা, লিয়াকত আলী সরকার, সাংবাদিক আদনান হোসেন, বিএম ফররুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, আব্দুল্লাহ আল ইমরান, নজরুল ইসলাম, রাজিব রাজ মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবির আল রাজী, সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ অর্থ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমন আহমেদ, সহ দপ্তর সম্পাদক অজিত শীলচন্দ্র, প্রচার সম্পাদক সালমান আকাশ, সহ প্রচার সম্পাদক মেঘলা আক্তার, সহ প্রচার সম্পাদক ইউসুফ আলী সাদ্দাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা জেসমিন, যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক আরিফা আক্তার রিয়া, আখি আক্তার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মীর জাহান খান শাহীন, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক কবি ইমান উদ্দিন সরকার, সহ সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মোঃ মুকুল মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশিক রহমান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল শফিকুল ইসলাম পাটোয়ারী, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক ওয়াসিম আকরাম মাস্টার, সহ—শিক্ষা ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান আকাশ, সমাজসেবা ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ কালাম মিয়া, সহ সমাজসেবা ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার রোজী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল মাসুম সজীব, নির্বাহী সদস্য সানজিদ সকাল, রিয়াজ আহমেদ, মোঃ শোয়েল হোসেন ও সুমাইয়া আক্তার জেরিন।
এ বিষয়ে সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ বিপর্যয় জনসচেতনতা বাড়াতে কাজ করে আসছি, তবে আর্থিক সীমাবদ্ধতা থাকার ফলে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারছি না। বর্তমান সময়ে নির্বাচিত সরকার পরিবেশ বিপর্যয়ের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এটি আমাদের জন্য আনন্দের বিষয়। তবে বৃক্ষরোপণ করতে গিয়ে কি ধরনের গাছের চারা রোপণ করছেন এটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি। আমরা প্রত্যাশা করব দেশীয় প্রজাতির গাছ লাগাতে সরকার উদ্যোগ গ্রহণ করবে। সবুজ আন্দোলনের আজকের নতুন কমিটি ঢাকা জেলার পরিবেশ বিপর্যয় সম্পর্কে প্রশাসন, রাজনীতিবিদ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন।
মহাসচিব মহসিন সিকদার পাভেল বলেন, নতুন কমিটির কাছে প্রত্যাশা করি শুধুমাত্র তারা কথার মধ্যে কিংবা সামাজিক মাধ্যমে প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ থাকবেন না মাঠ পর্যায়ে পরিবেশ বিপর্যয় নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন একই সাথে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। নতুন কমিটির জন্য পরিচালনা পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।