শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বসেছে রথের মেলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১৬ ১৮:৫৬:০৬

চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বসেছে রথের মেলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব  শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আনন্দ শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া রথযাত্রা উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকালে  রথযাত্রা উপলক্ষে শহর কেন্দ্রে হুজরাপুর উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ ও ওয়ালটন মোড়ের ঠাকুর বাড়ির হরে কৃষ্ণ সংঘ রথ টেনে শোভাযাত্রা আয়োজন করে। জেলার প্রধান এ দুটি শোভাযাত্রায় যোগ দেন শত শত বিভিন্ন বয়সী নারী পুরুষ। শোভাযাত্রা দুটি বড় ইন্দারা মোড়ে পৌঁছুলে চারিদিক লোকারণ্যে পরিনত হয়। পরে শোভাযাত্রা দুটি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, কমিটির সদর উপজেলা ষভাপতি স্বপন ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পদক দিলীপ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা  রানা প্রতাপ প্রমুখ।
এদিকে শহর কেন্দ্রের পৌরসভা পার্কে প্রতিবছরের ন্যয় এ বছরও বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলায় বিভিন্ন স্টলে রয়েছে লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র,কসমেটিকস, খেলনা এবং ঐতিহ্যবাহী মিষ্টি, পাঁপড় সহ  বিভিন্ন খাবার দোকান।
জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, উৎসাহ-উদ্দীপন্নার মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধমাবলম্বীরা সড়কে নেমে রথ টেনে উৎসবে যোগ দেন। তিনি বলেন, জেলার পাঁচ উপজেলায় ২০ টি রথযাত্রা  অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদরন উপজেলায় ৯টি রথ  নামানো হয়। সদর উপজেলার বারঘরিয়ার বাইশ পুতুল, শিবতলা মোড়,হরিজন কলোনি,নামোশংকরবাটি ঘোষ পাড়া ইত্যাদি এলাকায় বিভিন্ন সংঘ ও মন্দির কমিটি রথযাত্রা আয়োজন করে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এদিকে রথযাত্রা উপলক্ষে  ধর্মীয় সংগঠনগুলো ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়।  অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,জেলাব্যাপী রথযাত্রা উৎসব নির্বিঘেœ সম্পন্ন হয়েছে।  

 


এ জাতীয় আরো খবর