চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিদ্যূৎস্পৃষ্টে জসিম উদ্দিন(৩৫) নামে একজন চা- দোকানদারের মৃত্যু হয়েছে। তিনি শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মনাল এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার( ১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ট্রাক টার্মিনাল সংলগ্ন নিজের চায়ের দোকানে বৈদ্যূতিক বাল্ব লাগানোর সময় বিদ্যূৎস্পৃষ্টে ঘটনাস্থলে আহত হন জসিম। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।