বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-০৯-১৯ ১৭:০২:৪৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আজহারুল ইসলাম জ্যোতি (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড,৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার(১৯সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে রায় প্রদান করেন। জ্যোতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার হরিশপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো.উজ্জলকে (৪০) বেকসুর খালাস দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন,২০১৯ সালের ২৫ জুন দন্ডিতের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫। অভিযানে ৫৮৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় জ্যোতি। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করে র‌্যাবের উপ-পরিদর্শক রাব্বি মোরছালিন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক নাফিউল ইসলাম ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ জাতীয় আরো খবর