শনিবার, জুলাই ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১০ ২৩:০০:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলায় বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান(৭০) নামে একজন কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রানীহাটী (নয়ালাভাঙ্গা) এলাকার মৃত গুদোড় মন্ডলের ছেলে। তিনি জেলার শিবগঞ্জ বাজাওে কাঁচামালের ব্যবসা করতেন।
 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে  বাড়ির নিকট হেঁটে সড়ক পারাপারের সময় একটি  মোটরসাইকেল ফজলুরকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। মোটরসাইকেল ও চালককে শণাক্তের চেষ্টা ছলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর