কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
- ইমাম হোসেন খাঁন
-
২০২৩-০৯-১৯ ১৫:১২:১১
- Print
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।
জানা যায় মঙ্গলবার রাত আনুমান ৩ টার সময়
কোম্পানীগঞ্জ থানার এসআই মো: আকতার হোসাইন,আব্দুল আউয়াল সুমন, এএসআই হানিফ,গনেশ্বর তংচংগ্যা, সজল আহমদের সঙ্গীয় ফোর্সসের বিশেষ অভিযানে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের
মো: সফি উল্যাহর ছেলে মো: হক সাব ও একই ইউনিয়নের
৮নং ওয়ার্ডের আবদুর রশিদ খানের ছেলে
ওবাইদুল্লাহ খানকে গ্রেফতার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন
গ্রেফতারকৃত আসামীদের বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।