শুক্রবার, জুলাই ১০, ২০২৬

গণতান্ত্রিক বাম ঐক্য নিয়ে অব্যহতিপ্রাপ্ত আবুল কালাম আজাদ ও হারুন আল রশিদ খাঁনের মিথ্যাচারের প্রতিবা

  • কমরেড শেখ মোহাম্মদ আরিফ
  • ২০২৬-০৭-০৯ ১৭:৫২:৪৫

আজ ৯ জুলাই ২০২৬ বৃহস্পতি জাতীয় প্রেসক্লাবে উন্মুক্ত সাংবাদিক সম্মেলন করে গণতান্ত্রিক বাম ঐক্যের অব্যাহতিপ্রাপ্ত সাবেক দুই সমন্বয়ক সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র মহাসচিব হারুন আল রশিদ খান চরম মিথ্যাচার করেছেন। তাদের মিথ্যাচারের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সামছুল আলম বলেন, কমরেড আবুল কালাম আজাদ ও হারুন আল রশিদ খাঁন গেল কয়েক মাস যাবৎ গণতান্ত্রিক বাম ঐক্য ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রথমে গনতান্ত্রিক বাম ঐক্যকে কুক্ষিগত করে দুই নেতার স্বার্থে পরিচালনা করার চেষ্টা করছে।
ডা. কমরেড সামছুল আলম বলেন, সম্প্রতি গনতান্ত্রিক বাম ঐক্যের পল্টন অফিসটি হাত ছাড়া হয়ে যায়। সেই কারণে বড় পরিসরে বৈঠক করার জন্য বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ শাহজালাল মোল্লা পলাশের বাণিজ্যিক অফিস রামপুরায় গনতান্ত্রিক বাম ঐক্য বৈঠক ডাকা হয়েছে। দুঃখের বিষয় জনাব হারুন আল রশিদ খাঁন উপস্থিত ছিলেন, তার দলের জনাব আমানত উল্লাহ আমান, জনাব মনির হোসেনসহ প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি নেতারা উপস্থিত ছিলেন। জানাব আবুল কালাম আজাদ উপস্থিত থাকতে পারবে না জানিয়ে দেন। ঐ বৈঠকে সকল নেতাকর্মী সিদ্ধান্ত গ্রহণ করেন, এখন থেকে চার সদস্য গনতান্ত্রিক বাম ঐক্য পরিচালনা পরিষদ বাতিল। ঐ দিন প্রতি সংগঠন থেকে পাঁচ সদস্য পরিচালনা সদস্য হবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। তারপর থেকে কোনো বৈঠকে জনাব হারুন আল রশিদ খাঁন ও আবুল কালাম আজাদ উপস্থিত থাকেন নাই। এর মধ্যে গনতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সেই সমাবেশে আবুল কালাম আজাদ উপস্থিত থাকেন। এতে করে প্রমাণিত হয় গনতান্ত্রিক বাম ঐক্যের সকল কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সভায়  জনাব হারুন আল রশিদ খাঁন ও আবুল কালাম আজাদ কে নোটিশ প্রদান করা হয়েছে। আমি গনতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়কারী থাকা অবস্থায় কোন ধরনের অন্যায় অবিচার করি নাই। গনতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়কারী নিয়ে সমস্যা দেখা দিয়েছে যুগপৎ আন্দোলনে প্রধান শরিক বিএনপি আবুল কালাম আজাদ কে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী হওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করায়। তাই তাকে গনতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক করা যায় নাই। আবুল কালাম আজাদের পরিবর্তে কমরেড হারুন চৌধুরী, সভাপতি-বাংলাদেশের সাম্যবাদী দল(এম এল) গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ঘোষণা করা হয়। এই সময় আবুল কালাম আজাদ কোন আপত্তি জানান নাই। গত ৩ মাস আবুল কালাম আজাদ গণতান্ত্রিক বাম ঐক্যের কোন সমাবেশে উপস্থিত না থাকায় গঠনন্ত্র অনুসারে আবুল কালাম আজাদ কে গনতান্ত্রিক বাম ঐক্য থেকে অব্যাহতি দেয়া হয়।
তিনি বলেন, জনাব হারুন আল রশিদ খাঁন কে কেন অব্যাহতি দেওয়ার কারণ দুইটি। এক প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির নিজস্ব সাংগঠনিক কারণে। ২য় কারণ সমাজতান্ত্রিক মজদুর পার্টির বহিষ্কৃত নেতা আমরুল হক প্রামাণিক কে গনতান্ত্রিক বাম ঐক্য কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য পদ থেকে জনাব হারুন আল রশিদ খাঁন অব্যাহতি প্রদান করেন। সেই আমরুল হক প্রামাণিক কে কাল্পনিক মন্ত্রী হিসেবে আগাম শুভেচ্ছা জানান। এই দুটি কারণে তাকে গনতান্ত্রিক বাম ঐক্য থেকে অব্যাহতি প্রদান করা হয়। এই সকল কারণে আবুল কালাম আজাদ ও জনাব হারুন আল রশিদ খাঁন কে গণতান্ত্রিক বাম ঐক্য থেকে অব্যাহতি দেওয়া হয়।
 


এ জাতীয় আরো খবর