ডুমুরিয়া।
বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার প্রতি নতুন প্রত্যয় ব্যক্ত করে খুলনা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘আজকের কণ্ঠস্বর’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার (১ জুলাই) খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবনস্থ জে এস রিভার ভিউ পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংবাদিকদের মিলনমেলা, শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। দৈনিক আজকের কণ্ঠস্বর-এর প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস. এম. ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকৌশলী, দিঘলিয়া উপজেলা এলজিইডি।
আব্দুর রকিব মল্লিক, সাধারণ সম্পাদক, দিঘলিয়া উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, সেনহাটি ইউনিয়ন পরিষদ।গাজী এনামুল হাসান মাসুম, সাবেক সভাপতি, স্টার জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়ন।
অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন দৈনিক আজকের কণ্ঠস্বর-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুল সানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. আহমেদ এবং গীতা পাঠ করেন মৃত্যুঞ্জয়।
স্বাগত বক্তব্যে প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন বলেন, “সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েই দৈনিক আজকের কণ্ঠস্বর তার পথচলা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও পাঠকের আস্থা অটুট রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।
অনুষ্ঠানের মূল আলোচনা সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদক আশোক। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
এস.এম.সাইফুল ইসলাম কবির, জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ সাংবাদিক পদকপ্রাপ্ত ও দৈনিক আজকের কণ্ঠস্বর-এর সিনিরর স্টাফ রিপোর্টার।
মিলন হোসেন, বার্তা সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন।
সৈয়দ জাহিদুজ্জামান, সভাপতি, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া, দিঘলিয়া প্রতিনিধি (দৈনিক প্রবাহ) ও নির্বাহী সম্পাদক (দৈনিক চলমান বিশ্ব)।
সৌমিত্র দত্ত, সভাপতি (বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখা), দিঘলিয়া প্রতিনিধি (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও অর্থ সম্পাদক (উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া)।
আবিদা আজাদ, সহ-সম্পাদক (উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া) ও দিঘলিয়া উপজেলা প্রতিনিধি (দৈনিক প্রবর্তন)।জাহিদ হোসেন, দিঘলিয়া উপজেলা প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা।
পলি আক্তার, মহিলা সদস্য, সেনহাটি ইউনিয়ন পরিষদ।
বিশিষ্ট সুধী ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ: বেনজীর আহমেদ মুকুল, মফিজুর রহমান টুকু, শেখ খায়রুল ইসলাম, খান মহিদুল ইসলাম, শাহজাহান আলী খান এবং ইকবাল হোসেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। গণমাধ্যমকে সত্য প্রকাশ ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণে আরও দৃঢ় ভূমিকা পালন করতে হবে, যা দৈনিক আজকের কণ্ঠস্বর প্রতিষ্ঠালগ্ন থেকেই নিষ্ঠার সঙ্গে করে আসছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও গুণীজনদের সম্মাননা প্রদান। এ বছর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, অনুসন্ধানী সাংবাদিকতা, সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, উপকূলীয় জনপদের জীবনসংগ্রাম, মানবাধিকার এবং জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে তুলে ধরায় ‘শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক আজকের কণ্ঠস্বর-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এস.এম. সাইফুল ইসলাম কবির-কে।
সম্মাননা গ্রহণ করে এস.এম.সাইফুল ইসলাম কবির বলেন,এই সম্মান আমার একার নয়। এটি সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আমার দায়বদ্ধতার স্বীকৃতি এবং আমার সহকর্মী, সম্পাদক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সম্মান। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও সাহসিকতার সঙ্গে মানুষের কথা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। এরপর পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পার্ক প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাত্র দুই বছরের পথচলায় উন্নয়ন, শিক্ষা, কৃষি, মানবাধিকার ও উপকূলীয় জনপদের সংকট সাহসিকতার সঙ্গে তুলে ধরে দৈনিক আজকের কণ্ঠস্বর পাঠকমহলে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার পরিচালনা পর্ষদ সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।