চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে শখ করে জাল দিয়ে মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুবাই প্রবাসী নিখোঁজ যুবকের মরদেহ ২৬ ঘন্টা পর উদ্ধার হয়েছে। ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার রুহুল আমীনের ছেলে সাকিরুল হক (৩৩)। স্থানীয়,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে নদীতে মরদেহ ভেসে উঠার পর সকাল থেকে নদীতে উদ্ধার তৎপরতা চালাতে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরী দল মরদেহ উদ্ধার করে।
সূত্রগুলো জানায়, গত মঙ্গলবার(৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মাসখানেক পূর্বে বাড়ি ফিরে দুই বন্ধুকে নিয়ে শখ করে শহরের রেহাইচর এলাকায় মহানন্দা রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হন সাকিরুল। হাতে জালের দড়ি পেঁচানো অবস্থায় প্রচন্ড শ্রোতের তোড়ে তলিয়ে যান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, নিখোঁজ হবার স্থানে প্রচুর শ্রোত থাকায় মরদেহ ভেসে যায় কয়েক কিলোমিটার দূরে শহরের নামোনিমগাছি এলাকায়। রাজশাহী থেকে আসা ডুবুরীরা নামোনিগাছি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।
রাজশাহীর গোদগাড়ী নৌ-পুলিশ ফঁড়ির ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক(এসআই) জীবন চন্দ্র বলেন, নিখোঁজ যুবকেওে মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।
রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ষ্টেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বলেন,পুলিশ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। অপররদিকে দুপুর আড়াইটার দিকে মহানন্দায় নিখোঁজ যুবককে খোঁজা চলছে।