চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হাবিবুর রহমান(৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চককীর্তি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,বুধবার(১ জুলাই) ভোর ৪টার দিকে বাড়ির পাশে প্রস্্রাব করতে গেলে বিষাক্ত সাপ তাঁর ডান পয়ের হাঁটুর নীচে (গিরার উপরে) কামড় দেয়। এ সময় চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বুধবার সকালেই তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।