জীবনটা লম্বা সুতার মতন
টেনে টেনে নেওয়া,
কখনো যত্ন করে ঘুড়ি বাঁধি
উড়ায় দি নীল আকাশে
আমিও উড়ে বেড়াই পাখির মতন।
যে পাখিটা ছটফট করে
অন্তরে আমার,
বলে ছেড়ে দাও
উড়ে বেড়াই গগন জুড়ে ।
কিন্তু সুতা কেটে যায়
ঘুড়ি কোথায় হারায়্!
পাখির প্রান ছটফটায়
নীল আকাশের তৃষ্ণায় ।