ডুমুরিয়া ভান্ডারপাড়া রাস্তা সংস্কারের দাবিতে ভিন্নধর্মী প্রতিবাদ
- খান মহিদুল ইসলাম
-
২০২৩-০৯-১৭ ১৯:৪০:৫৬
- Print
এটি কোনো ধান ক্ষেত নয়। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, সাহস তথা দক্ষিণ অঞ্চল মানুষের ডুমুরিয়া সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি। জন গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগণ এবং কাঁচা মালবাহী ভ্যান নসিমন, করিমন, মিনি ট্রাক সড়কটি দিয়ে
ডুমুরিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় কেনা বেচার জন্য যাতায়াত করে। সড়কটিতে বৃষ্টি হলেই পানি জমে থাকার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।
প্রায় ১ কিলোমিটার সড়কে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের উদাসীনতার প্রতিবাদে। এলাকাবাসী শনিবার ১৬-৯-২৩ বিকালে কাদাযুক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করে।
স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনবসতিপূর্ণ সাহস এলাকায় ইটভাটা তৈরি হওয়ার পর থেকে রাস্তা দিয়ে বড় বড় ইট বোঝায় ট্রাক যাতায়াতের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে গেছে, রাজনৈতিক নেতারা ভাটা মালিকের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের এই ট্রাক চলাচলের ব্যবস্থা করে দিয়েছে, আমরা সাধারণ মানুষ কথা বলতে গেলেই মার খেতে হয়।
তারা আরও বলেন, প্রতিদিনই খানাখন্দে পড়ে কেউ না কেউ আহত হচ্ছে। সড়কটি পুণ্য সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম বলেন। রাস্তাটিতে পানি জমে থাকায় কাদা হয়। এবারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে, জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।