বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৯-১৭ ১৯:১০:৫৯
কোম্পানীগঞ্জ প্রতিনিধি সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এ স্লোগানকে বুকে লালন করে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা, রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন মেলা, রালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পিয়াস চন্দ্র দাস,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলীমা ফেরদৌসী,উপজেলা প্রকৌশলী এলজিইডি মো: ওবায়দুল বাশার, উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক চৌধুরী,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ প্রমূখ।

এ জাতীয় আরো খবর