বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফাুরক হোসেনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-২৩ ১৬:০২:১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মোল্লাটোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের বদিউজ্জমান বিশ^াসের ছেলে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে (২৩জুন,মঙ্গলবার) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় মোল্লাটোলা গ্রামের গোরস্থান সংলগ্ন একটি আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার  প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্লাবন কুমার সাহা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর