ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার তরুণ ফটোগ্রাফার মাহফুজুর রহমান ফারহান সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত ওয়েডিং ফটো এক্সিবিশনে অসাধারণ সাফল্য অর্জন করে প্রশংসা কুড়িয়েছেন। খুলনা ভিত্তিক সুপরিচিত ফটোগ্রাফি প্রতিষ্ঠান ফটোশপ -এর প্রতিনিধিত্ব করে মাহফুজুর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীর জন্য ফারহান মোট ১০টি ছবি জমা দেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে তার জমাকৃত ছবিগুলোর মধ্যে ৭টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়, যা একজন তরুণ ফটোগ্রাফারের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তার ছবিগুলোতে বিয়ের আবেগ, ঐতিহ্য, সৌন্দর্য এবং জীবনের বিশেষ মুহূর্তগুলো নান্দনিকভাবে ফুটে উঠেছে বলে বিচারকমÐলী ও দর্শকদের প্রশংসা অর্জন করে। গিলাতলার বাসিন্দা মাহফুজুর রহমান ফারহান দীর্ঘদিন ধরে সৃজনশীল ফটোগ্রাফির সঙ্গে যুক্ত রয়েছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং খুলনার ফটোগ্রাফি অঙ্গনের জন্যও একটি গর্বের বিষয়। স্থানীয় তরুণদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ফারহান বলেন, “আমার কাজের স্বীকৃতি পাওয়ায় আমি আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে খুলনা ও দেশের ফটোগ্রাফি অঙ্গনকে সমৃদ্ধ করার চেষ্টা করব।” ফারহানের সাফল্যে পরিবার, সহকর্মী, শুভাকাক্সক্ষী এবং ফটোবক্স পরিবারের সদস্যরা বলেন আমাদেও সকলের প্রত্যাশা, আগামী দিনগুলোতে মাহফুজুর রহমান ফারহান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে খুলনার নাম আরও উজ্জ্বল করবেন।