রবিবার, জুন ২১, ২০২৬

কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হলেন সাংবাদিক গোলাম মোস্তফা

  • এস এম মহিদার রহমান, সাতক্ষীরা:
  • ২০২৬-০৬-২০ ২০:৪৭:১১

সাতক্ষীরার কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাংবাদিক গোলাম মোস্তফার নাম প্রস্তাব করেন। এ সময় উপস্থিত সদস্যরা হাত তুলে সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
নির্বাচন পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আনসার আলী, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান, বাংলা শিক্ষক শাহিনুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম এবং ইউপি সদস্য মজনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মুল মোমিনুল, রেহানা পারভীন, লুমিনাথ পারভীন, মেহেরুন আফরোজ, হাসনা হেনা, রাবেয়া পারভীন, মাহফুজা আক্তার, রূপালী সুলতানা ও সুমনা, এছাড়াও বিদ্যালয়ের অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক গোলাম মোস্তফাকে উপস্থিত সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি আগের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ জাতীয় আরো খবর