বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী,হাসপাতালে পাঠানো হলো উপহার

  • শাফায়েত হোসেন
  • ২০২৬-০৬-১৭ ২২:৫১:১০

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইসলাম। তার দাবি, ১৬ জুন ২০২৬ তারিখে ঘটনার পর প্রধানমন্ত্রী তার খোঁজখবর নেন এবং হাসপাতালের উদ্দেশে একটি উপহার পাঠান। ও এই উপহার পাঠিয়েছেন জনাব কামরুজ্জামান জুয়েল 
সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ তার মাধ্যমে ওসি অনেক আনন্দিত এছাড়াও বলেন বলেন।
হাসপাতালের শয্যায় থাকা অবস্থায় ওসি জাহিদ বলেন, এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। একজন প্রধানমন্ত্রী আমার জন্য উপহার পাঠিয়েছেন—এটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীরা বিষয়টি জেনে আনন্দ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন।
ওসি জাহিদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সবসময় জনগণের পাশে রয়েছে। তিনি সন্ত্রাস, মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে নিজের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর পাঠানো উপহারটি পৌঁছে দেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল।
উল্লেখ্য, উপহার পাঠানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


এ জাতীয় আরো খবর