চট্টগ্রামের বাইজিদ থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাদক কারবারীদের হামলার শিকার হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদের সাংবাদিক রাজীব আহমেদ। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সচেতন মহল।
সত্যের পথে থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।