চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদুত ব্রেন্ট টি. ক্রিস্টেসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সুলতানী আমলের ঐতিহাসিক পূরাকীর্তি গৌড়ের ছোট সোনামসজিদ পরিদর্শন করেছেন। বুধবার (১৭জুন) সকালে তিনি সস্ত্রীক রাজশাহী থেকে সড়কপথে মধ্যযুগে বাংলায় সুলতানী আমলের অন্যতম নিদর্শণ সোনামসজিদ এলাকায় পৌঁছে মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি মসজিদ প্রাঙ্গণে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মুক্তিযুদ্ধে ৭ নং সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের সমাধিও পরিদর্শন করেন। পরে তিনি মসজিদের অদূরে অবস্থিত সুলতানী আমলের অনন্য নিদর্শন ঐতিহাসিক তোহাখানা ও বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক শাহ নেয়মতুল্লাহ (স.) এর মাজার এলাকা আগ্রহ নিয়ে ঘুরে দেখেন।
এরপর রাষ্টদুত সোনামসজিদ স্থলবন্দর এলাকা, সোনামসজিদ সীমান্ত এলাকা এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) পরিদর্শন করেন। রাষ্টদুত ইমিগ্রেশন কার্যক্রম এবং ইমিগ্রেশনে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক যাত্রীদের জন্য পরিচালিত হেলথ স্ক্রিনিং সংক্রান্ত একটি প্রকল্প সম্পর্কে অবহিত হন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) সোনামসজিদ বিওপির কনফারন্সে রুমে বিজিবি কর্তৃক আয়োজিত ব্রিফিং এ অংশ নেন। এ সময় ৫৯ বিজিবি অধিনরায়ক লে.কর্নেল তাজুল ইসনলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
সকাল প্রায় ৮টা থেকে সকাল প্রায় ১১টা পর্যন্ত রাস্ট্রদূতের সোনামসজিদ এলাকা পরিদর্শনকালে দুতাবাস ও সংম্লিস্ট কর্মকর্তা, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহা. শাহজাহান,পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, শিবগঞ্জের উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদ সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।