শুক্রবার, জুন ১৯, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টায় ১শিশুসহ ৯ জন মানবেতর দিন কাটাচ্ছেন

  • আহম্মেদুল কবির,
  • ২০২৬-০৬-১৭ ১১:৫৭:০৮

কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে  ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী - বিএসএফের পুশইনের চেষ্টার করণে ৬ মাস বয়সী ১শিশুসহ ৯ জন টানা ৭২ ঘণ্টা ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় মানবেতর দিন কাটাচ্ছেন। 
সীমান্তের ১০৬০ নম্বর পিলারের কাছে নির্জন স্থানে আটকে থাকা এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশনের কোনো ব্যবস্থা। তীব্র রোদ, খোলা আকাশ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। মাথার ওপর সামান্য একটি প্লাস্টিকই এখন তাদের একমাত্র আশ্রয়। শিশুটির সঙ্গে রয়েছে আরও একটি ছোট শিশু। 
স্থানীয়রা জানায়, ২ নিষ্পাপ শিশুসহ ৯ জনের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্তবাসী ও গণমাধ্যমকর্মীরা।
জানা যায়, গত রোববার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ৯জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। ঘটনার পর অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি। এতে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।


এ জাতীয় আরো খবর