সোমবার, জুন ১৫, ২০২৬

চাঁপাইনবাগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-১৫ ১৯:৩৯:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হালকা ঝড়সহ বজ্রবৃষ্টিতে মাঠে ফুটবল খেলার সময় বজ্রাপতে অন্তর আলী(২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ পৌর চকদৌলতপুর (মন্ডলটোলা) মহল্লার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার(১৫জুন) দুপুরে বাড়ির অদূরে মাঠে সমবয়সীদের নিয়ে ফুটবল খেলার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে আহত হন অন্তর। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর