শেয়াল পণ্ডিত বললো---
মোরগ ভায়া ! তুমি গাছের ডালে বসে আছো কেন !
নিচে নেমে এসো। এখনতো আমরা সবাই সবার বন্ধু।
আমাদের মাঝে ছোটো-বড়ো, উঁচু-নীচু, জাত-বিজাত এসবের কোনো ভেদাভেদ নেই।
ধূর্তের কণ্ঠে মহামিলনের ডাক---
আমরা ঐকবদ্ধ হবো শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায়
তখন সাম্য-মৈত্রীর গানে মুখরিত হবে দশদিক
আমি নিচে এলেই তুমি আমার ঘাড় মটকে দিবে
ব্যাপারটা এমন নয়তো !
গিরগিটির মতো বহুবর্ণ তোমার, চেনা দুষ্কর
তাই আমাকে ভাবতে হচ্ছে।