রবিবার, জুন ১৪, ২০২৬

না সি য়া ডে লা

  • কোরাস
  • ২০২৬-০৬-১৩ ২৩:৩২:১৪

ওরা আমার হাসি কেড়ে নিতে চেয়েছিল 
 স্বযত্নে ও সুকৌশলে। 
চেয়েছিলো 
ভিখারিরা যেমোন জিবের ভিতর
 ক্ষত লুকিয়ে রাখে দিনের পর দিন
 সেভাবে আমিও
 আমার দুঃখ কষ্ট ব্যাথা ভরা হৃদয়টা 
   লুকিয়ে রেখে 
তিল তিল করে কুষ্টরুগির মতো বয়ে বেড়াই আমৃত্যু।
 
কিন্তু এরা বুঝতে পারেনি, 
আমি ঘৃন্না করি 
কুৎসিত নোঃড়া তুচ্ছ জীবনকে। 
  আমার আছে শিল্প, 
আছে বেঁচে থাকার শাশ্বত জীবনের মুল্যবোধ। 
 আমি যেখানেই যাই 
 ফিনিক্স পাখির মতো ! 
ছাই থেকে আবার জ্বলে উঠতে পারি 
 এক লহমায়। 
   যদি আমি চাই , 
তবে বন্ধ দরজা জানালা খোলার মন্ত্র 
আমাকে খুঁজতে হয় না । 
 ওই মন্ত্র 
লুকিয়ে থাকে আমার জিহবার নিচে । 
  আমাকে বুঝতে যেওনা ! 

 


এ জাতীয় আরো খবর