চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। তিনি ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। শনিবার (১৩ জুন) ভোররাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় মৃতের বাসভবন এলাকার একটি আমবাগানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আনিসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম,গোলাম মর্তূজা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।