সোমবার, জুন ১৫, ২০২৬

লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় কমিউনিটি ক্লিনিককর্মীর মৃত্যু

  • লোহাগাড়া (নড়াইল) প্রতিনিধি :
  • ২০২৬-০৬-১০ ২৩:১৯:৩২

নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমেনা হাসান বিপাশা (৩৭) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আমেনা হাসান বিপাশা উপজেলা সদরের লক্ষীপাশা এলাকার বাসিন্দা তানভীর আহমেদ রুবেলের স্ত্রী। তিনি পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যানে করে নিজ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন আমেনা। পথে আলাউদ্দীন মুন্সী ওরফে আলা মুন্সীর মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন জানান, কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ওই স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।

কী-শব্দ: নড়াইল, সড়ক দুর্ঘটনা, স্বাস্থ্যকর্মী


এ জাতীয় আরো খবর