বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ডিএমপির তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১০ ২৩:০৮:২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে ভিন্ন ভিন্ন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশ বুধবার জারি করা হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত কার্যালয় আদেশে বলা হয়, যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে গোয়েন্দা-উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্ব পালনকারী যুগ্ম পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আ স ম শামসুর রহমান ভূঁঞাকে ট্রাফিক-উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

কী-শব্দ: ডিএমপি,পদায়ন,যুগ্ম পুলিশ কমিশনার 


এ জাতীয় আরো খবর