বুধবার, জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় প্রধান সাংগঠনিক সম্পাদক হলেন এস. এম. সাহেব আলী

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৬-১০ ১৬:৪৩:২১

সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)-এর খুলনা বিভাগীয় প্রধান সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাইবার এক্টিভিস্ট এস. এম. সাহেব আলী। তিনি জেলা তাতী দলের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করছেন।  মঙ্গলবার (৯ জুন) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশিত এক সাংগঠনিক ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়।
ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থানকালে সাইবারে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং দেশে রাজপথে জাতীয়তাবাদী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এস. এম. সাহেব আলী নিজেকে একজন পরীক্ষিত সাইবার এক্টিভিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে তিনি সংগঠনের সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা ও সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় কমিটি তাকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব অর্পণ করেছে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস. আলম রাজীব ও সাধারণ সম্পাদক লায়ন মো. শহীদুর রহমানের নির্দেশক্রমে ঘোষণাপত্রটি প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা ও ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এস. আলম ইসরাৎ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এস. এম. সাহেব আলীর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় খুলনা বিভাগের প্রতিটি জেলায় বিএনসিইউপি’র কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে। পাশাপাশি জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টরা তথ্য সন্ত্রাস, অপপ্রচার ও গুজব প্রতিরোধে আরও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন।
সংগঠনের দপ্তর সূত্রে জানা যায়, ৯ জুন ২০২৬ তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এর অনুলিপি সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) দেশের প্রথম সাইবারভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন ও মাঠ পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 


এ জাতীয় আরো খবর