বুধবার, জুন ১০, ২০২৬

মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের মাতৃবিয়োগ

  • শিলা আক্তার ,
  • ২০২৬-০৬-০৯ ২০:০৯:৪০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মিয়ার স্ত্রী এবং মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব বাওয়ার কুমারজানি মধ্যপাড়া মসজিদে জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জাহিরন নেছার মৃত্যুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন ও সাধারণ সম্পাদক এস.এম এরশাদ মিঞা গভীর শোক প্রকাশ করেছেন।
 


এ জাতীয় আরো খবর