বুধবার, জুন ১০, ২০২৬

নাচোলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৯ ১৯:৩৬:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলওয়ে ষ্টেশন প্লাটফর্ম সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর(৪০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৯জুন) সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রেন ওই স্থান অতিক্রম করার সময় ট্রেনের টিটির নজরে ওই মরদেহ আসলে তিনি রেলওয়ের লোকজনকে বিষয়টি জানান।  এরপর নাচোল থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছে।  পুলিশ জানায়,মরদেহের গলায় আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। মরেদেহের পাশে কিছু কাপড় পাও্যযা গেছে যা ওই নারীর বলে ধারণা করা হচ্ছে।
দুপুর আড়াইটার দিকে জিআরপি চাঁপাইনবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ(আইসি) ও পুলিশ উপপরিদর্শক(এসআই) আশীষ সরকার বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে কেউ শা¦াসরোধে হত্যা করে মরদেহ প্লাটফর্ম লাগোয়া রেললাইনের প্রায় ৩ গজ দূরে হালকা ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিয়েছে। তবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কিনা  এবং মৃত্যুর প্রকৃত কারণ  ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফরেনসিক দল এ ঘটনায় তদন্ত  এবং মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় (জিআরপি)  থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসআই আশীষ।  

 


এ জাতীয় আরো খবর