ভুলে গেছি সেই কবে করেছি পাণিগ্রহণ। পুরনো প্রেম, পুরনো মন, জর্জরিত জীবন- সবকিছু এখন একঘেয়ে লাগে।
মেঘের মাঝে বৃষ্টির গান, ছোঁয়ায় প্রেমের বাণী, আকাশের নীলে তারা হাসে, পূর্ণিমার রঙে মন ভাসে।
আবার প্রণয়ের সাধ জাগে, নতুন পরিণয়ে।
মানুষ বাঁচে কয়দিন আর এই ধরায়!
এক জীবনে প্রয়োজন নানা জীবন।
স্বপ্নসাগরে ভাসুক আশা, আসুক সে জীবনে যে আছে এখনো অধরা।
একঘর শিশুর কোলাহল নিয়ে বাঁচতে চাই দুঃখ ছাড়া।
চাই এমন কেউ যে চারবেলা নতুন ঢঙ্গে শাড়িতে চমকে দেবে।
মুখে লাজুক হাসি, ঠোঁটে তার গুনগুন গান। স্বভাবে সে শান্তশিষ্ট, বিছানায় ছিনাল।
অসুখে সে যত্ন নিবে, সুখে ভাসাবে সুখের সাগরে। অপেক্ষার প্রহর গুনবে রাত কিংবা বিরাতে।
আবার প্রণয় পরিণয়ের সাধ জাগে কোনো এক তন্বী তরুণীকে।