শনিবার, জুন ৬, ২০২৬

না সি য়া ডে লা

  • আগের আমি হতে চাই
  • ২০২৬-০৬-০৫ ২১:৪৭:৪৯

 খুঁজে পাচ্ছিনা কোথাও 
  আগের আমাকে ! 
আবারও বৃষ্টিস্নাত বালু মাটির মতো 
   নরম হতে চাই, 
 গলে গলে ক্ষয়ে পথের সাথে মিশে গিয়ে 
সব কিছু বিলিয়ে দিয়ে
    আগের সেই আমি হবো, 
 আমাকে ফিরে পেতে চাই! 

চোখে কোনো জল নেই,  কাদতে চাই! 
  যাও পারিজাত মেঘ, উড়ে যাও,
 তুমি জীর্ণ বস্তিতে ঝলসানো বারান্দার সামনে দিয়ে মাটির উঠোনে গিয়ে দাড়াও
 আমি আসছি । 

সকালের ব্যাস্ত সড়ক
 সাইকেল রিক্সার টুংটাং আওয়াজে বয়ে যায় বেলা। রাস্তার উদ্বাস্তু বালক 
বেলুন নিয়ে উল্লাসে ভোঁদৌড়, 
পথ রোধ করে দাড়িয়ে আছে ঠেলা গাড়ি।
সব কিছু মারিয়ে 
 আমি আসছি! 

আসছি
 ঐ চতুর্দশী বিবস্ত্র চাঁদকে ডিঙিয়ে 
পারিজাত মেঘ 
কতদিন কাঁদিনি আমি তুমি কি জানো ? 
তুমি ঠান্ডা জল হয়ে হৃদপিণ্ডে ঢুকে
 অদৃশ্য অনলকে ধর্ষণ করো। 
আমি আসছি! 


এ জাতীয় আরো খবর