রবিবার, মে ৩১, ২০২৬

নাচোলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-৩১ ১৯:২৫:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলায় বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃুত্য হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের টাকাহারা বটপুকুর গ্রামের মো. মানিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার(৩১মে) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলার  সময় পরিবারের লোকজনের অজান্তে একটি বালতির পনিতে উপুড় হয়ে ডুবে যায় আসমাউল। এ সময় শিশুর ৫ বছরের বোন মারিয়া খাতুন চিৎকার করলে তাদের পিতা  মানিক এসে শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে উপজেলা স্থাস্থ্য কমপ্লে´ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শি তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল  থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর